আমরা যা করি

আপনার প্রিয়জনের যত্নে আমাদের প্রতিশ্রুতি

প্রিয় মানুষদের থেকে দূরে থাকা সহজ নয়। জীবনের প্রয়োজনে অনেকেই দেশের বাইরে বা ব্যস্ত শহরে থাকেন, কিন্তু মন সবসময় পড়ে থাকে বাবা-মা ও আপনজনদের কাছে। তারা কেমন আছেন, সময়মতো খাচ্ছেন কিনা, অসুস্থ হলে পাশে কেউ আছে কিনা - এই দুশ্চিন্তা যেন আপনাকে একা বহন করতে না হয়, সেই দায়িত্বই নেয় নির্ভার কেয়ার।

আমরা শুধু একটি সেবা প্রদান করি না - আমরা চেষ্টা করি আপনার পরিবারের একজন হয়ে উঠতে। যত্ন, সম্মান ও আন্তরিকতার সাথে আমরা নিশ্চিত করি, আপনার প্রিয়জনরা সবসময় নিরাপদ, স্বস্তিতে এবং ভালো আছেন।

আপনার প্রিয়জনের জন্য আমাদের বিশেষায়িত সেবা

আপনার প্রিয়জনের বিভিন্ন ধরনের প্রয়োজন অনুযায়ী আমাদের বিশেষায়িত সেবাসমূহ নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

ডায়াগনস্টিক ও মেডিকেল পরীক্ষা সংক্রান্ত সেবা

আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব

ঘরে বসেই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা করার সহায়তা।

প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ডায়াগনস্টিক সেন্টার নির্ধারণ ও সময় নির্ধারণে সহায়তা।

ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া আনার ব্যবস্থা এবং পরীক্ষার পুরো প্রক্রিয়ায় নির্ভরযোগ্য অ্যাটেনডেন্টের তত্ত্বাবধান ও সহায়তা প্রদান।

পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনে ডক্টরের পরামর্শ গ্রহনে সহায়তা।

চিকিৎসক সম্পর্কিত সেবা

সেরা চিকিৎসকের পরামর্শ

রোগের ধরন অনুযায়ী উপযুক্ত চিকিৎসক নির্বাচন করতে সহায়তা।

চিকিৎসকের সাথে সরাসরি সাক্ষাতের সময় (অ্যাপয়েন্টমেন্ট) নির্ধারণে সহায়তা।

চিকিৎসকের কাছে যাতায়াত থেকে চিকিৎসা গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা নিশ্চিত করা।

ঘরে বসেই অনলাইন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ গ্রহণ।

প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের কাছে যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থায় সহায়তা প্রদান।

চিকিৎসকের পরামর্শ গ্রহণের পুরো প্রক্রিয়ায় সমন্বয় ও ব্যবস্থাপনার জন্য একজন সহযোগি প্রদান।

ঔষধ সংক্রান্ত সেবা

সঠিক ঔষধ, সঠিক সময়ে

প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ঔষধের চাহিদা নির্ধারণে সহায়তা।

নির্ভরযোগ্য ফার্মেসি থেকে প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ এবং দ্রুততম সময়ে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার সুব্যবস্থা।

প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক নিয়মে ঔষধ সেবন নিশ্চিতকরণে নিয়মিত পর্যবেক্ষণ সহায়তা।

প্রয়োজনে চিকিৎসকের সাথে যোগাযোগ করে ঔষধ সংক্রান্ত পরামর্শ বা পরিবর্তনের সমন্বয় করা।

জরুরি পরিস্থিতি সংক্রান্ত সেবা

সংকটের মুহূর্তে আপনার প্রথম ভরসা

জরুরি পরিস্থিতিতে রোগীর অবস্থা মূল্যায়ন করে দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয়ের ব্যবস্থা করা।

প্রয়োজন অনুযায়ী দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।

রোগীকে দ্রুত ও নিরাপদে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান।

হাসপাতালে দ্রুত ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করা।

জরুরি চিকিৎসা সেবার পুরো প্রক্রিয়ায় সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয় করা।

রোগীর প্রয়োজন অনুযায়ী অ্যাটেনডেন্ট সেবা প্রদান করা।

রোগীর পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য ও রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত অবহিতকরন সেবা।

দৈনন্দিন প্রয়োজন-সংক্রান্ত সেবা

আপনার দৈনন্দিন প্রয়োজনে সঙ্গী

দৈনন্দিন প্রয়োজনীয় বাজার বা কেনাকাটা করতে সহায়তা প্রদান।

আত্মীয়-স্বজনের বাড়ি বা পরিচিতদের কাছে যাতায়াতের জন্য সহায়তা করা।

মার্কেট, শপিং মল বা অন্যান্য প্রয়োজনীয় স্থানে যাতায়াতের ব্যবস্থা করা।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা প্রয়োজনীয় অফিসে যাওয়ার জন্য সহায়তা প্রদান।

নিরাপদ যাতায়াতের জন্য প্রয়োজন অনুযায়ী পরিবহনের ব্যবস্থা করা।

প্রয়োজনে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে আন্তরিক ও নির্ভরযোগ্য অ্যাটেনডেন্ট সেবা প্রদান।

মানসিক সঙ্গ ও সুস্থতা সংক্রান্ত সেবা

মানসিক প্রফুল্লতার জন্য একজন বন্ধু

রোগী বা প্রবীণ ব্যক্তির সাথে সময় কাটানো, সঙ্গ দেওয়া ও গল্প করা।

বই, পত্রিকা বা অন্যান্য পড়ার উপকরণ পড়ে শোনানো।

প্রয়োজনে কাউন্সেলিং বা মানসিক সহায়তার ব্যবস্থা করা।

নিয়মিত আন্তরিক আলাপচারিতা ও সহায়ক কার্যক্রমের মাধ্যমে একাকীত্ব কমানো এবং মানসিক স্বস্তি ও প্রফুল্লতা বজায় রাখতে সহায়তা।

আমরা যেমন

আপনার প্রিয়জনের নিরাপত্তা আমাদের প্রতিশ্রুতি

আপনার বিশ্বাসের মর্যাদা রাখাই আমাদের অঙ্গীকার।

যেসব বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি

যাচাইকৃত ও দায়িত্বশীল কেয়ারগিভার

প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও দক্ষতা

ভদ্র, সহানুভূতিশীল ও সম্মানজনক আচরণ

পরিবারের সাথে স্বচ্ছ যোগাযোগ

নিরাপত্তা, মর্যাদা ও গোপনীয়তা রক্ষা

প্রয়োজন হলে দ্রুত সহায়তা ও পরিবর্তনের ব্যবস্থা

Beta Version