
আপনার প্রিয়জন থাকুন আমাদের বিশ্বস্ত ও আন্তরিক যত্নে।
জীবন ও জীবিকার প্রয়োজনে আজ অনেকেই দেশ ছেড়ে বিদেশে, অথবা নিজের শহর থেকে দূরে অন্য কোথাও বসবাস করছেন। চাইলেও তাদের প্রয়োজনে সবসময় পাশে থাকা সম্ভব হয় না। তাই দূরে থেকে সবসময় চিন্তা আবর্তিত হয় বাবা-মা ও প্রিয়জনদের কেন্দ্র করে। বয়স্ক বাবা–মা এবং প্রিয়জনেরা ঠিক আছেন তো? তাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সেবা গুলো ঠিক মতো পাচ্ছেন কি? মনে,কেউ যদি থাকতো তাদের কাছে প্রয়োজনীয় সেবাগুলো যত্ন নিয়ে পৌঁছে দিতো! এই ভাবনা, দায়বদ্ধতা এবং জীবন বাস্তবতার অনুভূতি থেকেই নির্ভার কেয়ার–এর যাত্রা শুরু। নির্ভার কেয়ার এমন একটি সেবা, যেখানে আমরা শুধু দায়িত্ব পালন করি না, আমরা মানুষের পাশে দাঁড়াই। বাংলাদেশে বসবাসরত বয়স্ক বাবা–মা এবং প্রিয়জনদের জন্য আমরা নিশ্চিত করি নিরাপদ, সম্মানজনক এবং আন্তরিক সহায়তা, যেন তারা কখনোই একাকী, অসহায় ও অবহেলিত অনুভব সামাজিক অনুভব না করেন।
আমাদের প্রদত্ত সেবার মাধ্যমে আমরা বয়োবৃদ্ধ বাবা–মা ও প্রিয়জনদের জন্য চিকিৎসা সংক্রান্ত সেবা গুলোর সমন্বয় করি থাকি। ডাক্তার ও হাসপাতাল ভিজিটের ব্যবস্থা করা সহ প্রয়োজনে ঘরে বসেই মেডিকেল টেস্ট ও রিপোর্ট ব্যবস্থাপনা নিশ্চিতকরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষিত কেয়ারগিভার ও নার্সিং সেবার ব্যবস্থা প্রদান। প্রয়োজনে অ্যাটেনডেন্ট সহায়তা প্রদান করা হয়। প্রযুক্তির সঠিক ব্যবহার করে পরিবারের সদস্যদের স্বচ্ছ ও নিয়মিত আপডেট প্রদান করা এই প্রদত্ত সেবার অন্যতম বৈশিষ্ট্য। যেকোনো জরুরি পরিস্থিতিতে আমরা দ্রুত ও সমন্বিতভাবে প্রয়োজনীয় সেবা সহায়তা নিশ্চিত করতে সবসময় পাশে আছি।
নির্ভার কেয়ার পরিচালিত হয় অভিজ্ঞ পেশাজীবীদের একটি দল এবং সম্মানিত চিকিৎসকদের পরামর্শে। আমরা পেশাদারীত্ব ও দক্ষতার সাথে মানবিক যত্নসমূহকে একত্রিত করি—কারণ আমরা বিশ্বাস করি, যত্ন শুধু একটি সেবা নয়, এটি একটি সম্পর্ক।
আপনি পৃথিবীর যেখানেই থাকুন বিদেশে, অন্য শহরে বা ব্যস্ত জীবনের মাঝে, নির্ভার কেয়ার নিশ্চিত করে আপনার প্রিয় মানুষরা সঠিক সময়ে সঠিক যত্ন পাচ্ছেন। কারণ আমাদের কাছে তারা শুধু একজন সেবাগ্রহীতা নন, তারা পরিবার। তাই নিশ্চিন্ত থাকুন, আপনার প্রিয়জনেরা আছেন নিরাপদে, আন্তরিক যত্নে, এবং কখনোই একা নন।
ভিশন
বাংলাদেশে বয়স্ক বাবা–মা ও প্রিয়জনদের জন্য নিরাপদ, সম্মানজনক ও মানবিক যত্ন নিশ্চিত করে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কেয়ারগিভিং সেবার মানদণ্ড প্রতিষ্ঠা করা।
মিশন
প্রশিক্ষিত কেয়ারগিভার, পেশাদার স্বাস্থ্যসেবা সমন্বয়, প্রযুক্তিনির্ভর যোগাযোগ এবং মানবিক সহায়তার মাধ্যমে বয়স্ক প্রিয়জনদের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা এবং পরিবারকে নিশ্চিন্ততা প্রদান করা।